শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা এক দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পূর্বনির্ধারিত সময়সূচির পরিবর্তে প্রদর্শনী ও মেলা ২৬ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে।
দর্শনার্থীদের অংশগ্রহণের সুযোগ বাড়ানো, প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উদ্যোগ, উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদিত পণ্য সম্পর্কে জনসাধারণকে আরও বিস্তৃতভাবে জানানো এবং খাতসংশ্লিষ্ট উদ্যোক্তা, খামারি ও অন্যান্য অংশীজনের অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এ সময় বাড়ানো হয়েছে।
মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের ফলে আগ্রহী দর্শনার্থী, খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনেরা আরও এক দিন প্রদর্শনী ও মেলায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
উল্লেখ্য, ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে ২৬ থেকে ২৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপনের কর্মসূচি নির্ধারিত রয়েছে।
সূত্র: বাসস












