• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা

প্রকাশ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ ৩:০৬
আপডেট: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ ৩:০৬

 

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়—স্বদেশের মুক্তির পতাকাবাহী সংগঠন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের ফিনিক্স পাখি, উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা বাস্তবায়নে অন্যতম অগ্রদূত, আগামীর সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে দেশবাসীর আশার আলো, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কর্মসূচিতে রয়েছে
১. আগামী ১ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল ৯টায় ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় ইউনিট কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন।

২. সকাল ১০টায় ছাত্রদল কেন্দ্রীয় নেতাদের সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীরউত্তম) কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ।

৩. দুপুর ১টায় ছাত্রদলের উদ্যোগে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্র সমাবেশ।

৪. আগামী ২ জানুয়ারি ছাত্রদলের প্রত্যেকটি জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশের আয়োজন এবং সমাবেশে কেন্দ্রীয় সংসদের প্রতিনিধিদের উপস্থিতি।

বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ঘোষিত কর্মসূচি যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে পালনের জন্য সংশ্লিষ্ট ইউনিটের নেতাকর্মীদের আহ্বান জানানো হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম