• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের অধিকার: নাহিদ ইসলাম

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫ ১১:৪৯
আপডেট: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫ ১১:৪৯

 

ইবি প্রতিনিধি
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের পরে আমাদের অনেক আকাঙ্ক্ষা ছিল প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ গঠন হবে; কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন এখনো কার্যকর হয়নি। ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের অধিকার। নিজের মতপ্রকাশ, বিশ্ববিদ্যালয়ের সংস্কারের জন্য আপনারা ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সরব হন। আমরা আজ দাবি জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয়ে অতি দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক।

বুধবার রাত ১১টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে পথসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের প্রধানতম লেজিটেমিসি হচ্ছে ছাত্ররা। বাংলাদেশের যেই প্রান্তে যাবেন এটিকে ছাত্রদের আন্দোলন বলা হবে। ছাত্ররাই রেজিম চেইঞ্জ করেছে। ফলে ছাত্রদের ওপর মানুষের যে আস্থা, ইতিহাসে বারবার জনগণ এই আস্থা রেখেছে। ছাত্রদের সেই আস্থার জায়গাটা ধরে রাখতে হবে। আমরা গণঅভ্যুত্থানকে স্রেফ একটা রেজিম চেঞ্জ হিসেবে দেখি না। এই গণঅভ্যুত্থান মানুষের জীবনের পরিবর্তন আনবে, রাষ্ট্র কাঠামোর সংস্কার আনবে।

এ সময় তিনি আরও বলেন, চাকরির ক্ষেত্রে আমরা দেখেছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনৈতিক বৈষম্য করা হতো। আগামীর বাংলাদেশে এ রকম কোনো বৈষম্য দেখতে চাই না। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোতে দাড়ি-টুপি পরা থাকলে বা মুসলমানের চিহ্ন থাকলে তাদের শিবির ট্যাগ দিয়ে নির্যাতন, হিজাব নেকাব পরা থাকলে তাদের ছাত্রী সংস্থার ট্যাগ দিয়ে নির্যাতন করা হতো। এই ট্যাগের রাজনীতি থেকে আমরা বের হতে চাই। আমরা চাই, বিশ্ববিদ্যালয়গুলোতে গণতান্ত্রিক সহাবস্থান থাকবে। বাংলাদেশের বুদ্ধিভিত্তিক নেতৃত্ব, সামাজিক এবং সাংস্কৃতিক নেতৃত্ব বিশ্ববিদ্যালয় থেকে গড়ে উঠবে।

এ সময় দলটির যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারীসহ অন্যান্য কেন্দ্রীয় নেতা ও ইবির সমন্বয়ক এসএম সুইট উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম