• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ছোট্ট সোনা মনিরা তোমাদের হাত দিয়ে সোনার বাংলা দেশ গড়ে উঠবে’

প্রকাশ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৫২
আপডেট: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ২:৫২

 

‘জাতীর জনক বঙ্গবন্ধুর ডাকে সোনার বাংলা গড়ার জন্য মুক্তিযুদ্ধে সেদিন যারা জীবন দিয়ে আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়ে গেছে। তাদের সেই সোনার বাংলা দেশটি ছোট্ট সোনা মনিরা তোমাদের হাত দিয়ে সেই দেশ গড়ে উঠবে আরো এগিয়ে নিয়ে তাদের সেই স্বপ্ন পুরন করবে।’

শুক্রবার (২৪ ফেব্রয়ারি) সকাল ১১ টায় বরিশাল খেলাঘর সম্মেলন ও শিশু সমাবেশ অনুষ্ঠানের উদ্বোধক প্রধান অতিথি বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ খেলাঘর আয়োজিত শিশু সমাবেশের শিশুদের উদ্দেশ্যে একথা বলেন।

শিশু সংগঠন খেলাঘর সভাপতি অধ্যাপক নাজমুল হক আকাশের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রুনু আলী, প্রবীন শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, শিশু সংগঠক পঙ্কজ রায় চৌধুরী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক তৌসিক আহমেদ রাহাত। এর পূর্বে প্রধান অতিথি সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ জাতীয় পতাকা উত্তোলন ও ফেস্টুন বেলুনসহ শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে তিনি খেলাঘর শিশুদের মার্চপোস্ট ও সালাম গ্রহন করেন। সম্মেলন ও শিশু সমাবেশ উপলক্ষে মুরাদ খানের নৃত্যশিল্পিরা নৃত্য পরিবেশন করে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম