• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জনগণের মনকে জয় করে আমাদের রাজনীতি করতে হবে: নীরব

প্রকাশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫ ৬:১৪
আপডেট: শনিবার, ২৯ মার্চ, ২০২৫ ৬:১৪

 

জনতার আওয়াজ ডেস্ক
দলের নেতাকর্মীদের উদ্দেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছেন জনগণের মনকে জয় করে আমাদের রাজনীতি করতে হবে। তিনি বলেন, বিএনপির মুল শক্তিই হচ্ছে জনগণ। বিএনপি যখনই ক্ষমতায় ছিল তখনই দেশ ও মানুষ ছিল নিরাপদে ছিল।

শনিবার (২৯ মার্চ) তেজগাঁও শিল্পাঞ্চল থানার অন্তর্গত সমিতি বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এই ঈদ উপহারসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার মূলমন্ত্র ছিল গণতন্ত্র। কিন্তু স্বাধীনতা পাওয়ার পরও দেশের গণতন্ত্র বারবার হরণ করেছে আওয়ামী লীগ। তারা সব সময় মিথ্যা ও ভাওতাবাজি করে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে।

নীরব বলেন, হাসিনা পেশীশক্তি ও নির্যাতন- নিপীড়নের মাধ্যমে সঠিক নির্বাচন হতে দেয়নি। গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে। আর এখন একটি শক্তি ভিন্ন কৌশলে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। এতে জুলাই গণঅভ্যুত্থান ক্ষতিগ্রস্ত হতে পারে। তিনি দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান।

তিনি আরও বলেন, নির্বাচন একমাত্র সমাধান সেটি নতুন করে বলার কিছু নাই। বর্তমান সরকার ক্ষমতায় এসে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার ওয়াদা করেছিল । কিন্তু সন্দেহ করছে জনগণের ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। অনেকেই সংস্কারের কথা বলে জাতীয় সংসদ নির্বাচনকে পেছানোর কথা বলছে। স্থানীয় নির্বাচনের কথা বলছে। অথচ স্থানীয় প্রশাসনের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। দেশের আইন প্রণয়নের ক্ষমতা নেই। এগুলো বলা হচ্ছে নির্বাচন বিলম্ব করার জন্য।

নেতাকর্মীদের উদ্দেশে নীরব বলেন, কোনো দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য তথা কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত হওয়া যাবে না। দলের মধ্যে এমন কারো কোনো স্থান হবে না। এটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুস্পষ্ট নির্দেশনা। তিনি (তারেক রহমান) বলেছেন, সাধারণ মানুষের মন জয় করেই বিএনপির প্রতি তাদের সমর্থন ও ভোট আদায় করতে হবে।

এসময় তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com