• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

জন্মদিনে মায়ের পা ধুয়ে দিলেন মোদি

প্রকাশ: শনিবার, ১৮ জুন, ২০২২ ১০:১৭
আপডেট: শনিবার, ১৮ জুন, ২০২২ ১০:১৭

 

মা হিরাবেন মোদির জন্মদিনে ভারতের গুজরাট রাজ্যের গান্ধীনগরে তাঁর বাসভবনে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় আজ শনিবার তিনি সেখানে যান। খবর এনডিটিভির।

মোদি সেখানে মায়ের পা ধুয়ে দিয়েছেন। মায়ের আশীর্বাদ নিয়েছেন। ১৯২৩ সালের ১৮ জুন হিরাবেন মোদি জন্মগ্রহণ করেন। আজ তিনি ১০০ বছরে পা রেখেছেন। জন্মদিনে আশীর্বাদ নেওয়ার পর মোদি তাঁর মাকে নিয়ে আবেগঘন একটি লেখা লেখেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তা শেয়ারও করেন তিনি।

মোদি লিখেছেন, ‘“মা” নিছক একটি শব্দ নয়। “মা” শব্দের সঙ্গে আবেগ জড়িত। আজ ১৮ জুন আমার মা হিরাবেন ১০০ বছরে পা রেখেছেন। এই বিশেষ দিনে আমি মায়ের প্রতি আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।’

টুইটে শেয়ার করা মোদির ওই লেখায় আরও রয়েছে, ‘আমার মা হিরাবেন শতবর্ষে পদার্পণ করেছেন। আজ, আমি অত্যন্ত আনন্দিত এবং সৌভাগ্যবান। আমার বাবা বেঁচে থাকলে তিনিও গত সপ্তাহে তাঁর শততম জন্মদিন উদ্‌যাপন করতেন। ২০২২ একটি বিশেষ বছর। কারণ, আমার মায়ের শতবর্ষী বছর শুরু হচ্ছে এবং আমার প্রয়াত বাবা তাঁর শতবর্ষ পূর্ণ করবেন।’

মোদি আজ গুজরাটে সফর করবেন। তিনি বরোদায় একটি সমাবেশে অংশ নেবেন। এর আগে পভাগদ মন্দিরে যাবেন।

মোদির এলাকা ভাদনগরে মায়ের জন্মদিন উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আহমেদাবাদ রাজ্যে জগন্নাথ মন্দিরে মোদির পরিবার একটি সম্প্রদায়ের জন্য খাবারের আয়োজন করেছে।

গান্ধীনগরের উপকূলে রায়সান গ্রামে মোদির ছোট ভাই পঙ্কজ মোদির সঙ্গে থাকেন হিরাবেন মোদি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম