• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জবরদস্তিমূলক মনোভাব পরিহার করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ৩:১৫
আপডেট: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫ ৩:১৫

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জবরদস্তিমূলক মনোভাব পরিহার করার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ভালো রাজনীতির সূচনা করতে হবে। মনস্তাত্ত্বিক পরিবর্তন এবং সহনশীলতার মধ্য দিয়ে পরিবর্তন আনতে হবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত ফুটবল ম্যাচ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনতে চায় বিএনপি জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জনবান্ধব সংস্কৃতির প্রবর্তন করতে চাই। তাই প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণের ভোগান্তি এড়াতে খাল, নর্দমা পরিষ্কার, ফুটবল ম্যাচের আয়োজন করছে বিএনপি।

শুধু আইন-কানুন বা সংবিধান পরিবর্তনের মধ্য দিয়ে কার্যকর সংস্কার করা যায় না উল্লেখ করে তিনি আরো বলেন, ‘মনস্তাত্ত্বিক পরিবর্তন এবং সহনশীলতার মধ্য দিয়ে পরিবর্তন আনতে হবে। পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজার রাখতে হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম