• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টি ক্ষমতার চেয়ে জনতাকে বেশি গুরুত্ব দেয়: নাহিদ

প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ ১২:০১
আপডেট: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫ ১২:০১

 

বরিশাল প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি ক্ষমতার চেয়ে জনতাকে বেশি গুরুত্ব দেয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আসছে। অন্যদিকে মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে। তাই সবাইকে সচেতন থাকতে হবে। তবে দলের কেউ অন্যায়ের সঙ্গে আপস করলে তাকে ছাড় দেওয়া হবে না। দখল কিংবা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে বরদাশত করা হবে না।

বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় বরিশাল ক্লাব মিলনায়তনে বরিশালের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আগে সংস্কার শেষ করে তারপর নির্বাচন হবে। এটা নির্ধারিত সময়ের মধ্যে করা সম্ভব। জাতীয় নাগরিক পার্টি দৃশ্যমান বিচার ও মৌলিক সংস্কার শেষ করে নির্বাচন চায়। তবে তা অবশ্যই হতে হবে গণপরিষদ নির্বাচন।

নাহিদ বলেন, ক্ষমতা ছেড়ে জনতার জন্য রাজনীতির মাঠে নেমেছি। দেশের সংস্কারের মাধ্যমে পরিবর্তন আনার জন্য সাধারণ মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছে। যারা পরিবর্তন চায়নি তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আর যারা পুরনোকে আঁকড়ে ধরে থাকতে চাইবে তারাও আস্তাকুঁড়ে হারিয়ে যাবে।

নাহিদ আরও বলেন, ‘আন্দোলনের সময় বরিশালের মানুষ গুলির সামনে বুক পেতে দিয়েছে। বরিশালের মানুষ অনেক সাহসী। বরিশালে জাতীয় নাগরিক পার্টির শক্তিশালী ঘাঁটি স্থাপিত হবে।

এ সময় যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম