• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জামায়াতের ভুল রাজনীতি আওয়ামী লীগের ফেরার পথ তৈরি করতে পারে: প্রিন্স

প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ১২:২৯
আপডেট: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ১২:২৯

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জামায়াতের ভুল রাজনীতির কারণেই ১৯৭১ সালে তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পথ তৈরি হয়েছিল। এখনো দলটির অপরিণামদর্শী রাজনীতি ফ্যাসিস্ট আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ সৃষ্টি করতে পারে।

শুক্রবার (২৩ অক্টোবর) ময়মনসিংহের তারাকান্দায় তালদিঘি মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য নিছক রাজনৈতিক অনুমান নয়। বরং রাজনৈতিক অভিজ্ঞতা, বাস্তব পরিস্থিতির বিশ্লেষণ ও সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তিনি সতর্কবার্তা দিয়েছেন। জনগণকে সতর্ক করাই ছিল ওই বক্তব্যের মূল উদ্দেশ্য। অন্য কোনো দেশের সঙ্গে নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ স্থাপনই বিএনপির রাজনীতির কৌশল।

তিনি বলেন, জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস এবং ক্ষমতার নিয়ামক শক্তি।

প্রিন্স আরও বলেন, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে এবং রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে চাইবে, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানে তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসারের ওপর গুরুত্বারোপ করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, ফুটবল কেবল একটি খেলা নয়, এটি ঐক্য, শৃঙ্খলা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের প্রতীক। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। পাশাপাশি নেতৃত্বের গুণাবলি গড়ে তোলে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে উৎসাহিত করে।

প্রিন্স বলেন, শিক্ষার্থীরা যাতে খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নিতে পারেন, সে জন্য প্রধানমন্ত্রী বিশেষ পদক্ষেপ নিয়েছেন। আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকেই ক্রীড়াকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এ ছাড়া প্রতি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্ধারণ করা হচ্ছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম