• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

জামায়াত নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: রেদোয়ান

প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ১:৪৯
আপডেট: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ১:৪৯

 

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, আমাদের দেশে এখনো কিছু মানুষ আছে যারা পাকিস্তানের স্লোগান দেয়। তারা কখনো স্বাধীনতা চায়নি। তারা ১৯৭১ সালে রাজাকার ছিল। জামায়াতে ইসলামী একমাত্র দল যারা মুক্তিযুদ্ধের সময় রাজাকার, আল বদর, আল শামস বাহিনী গঠন করে স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল। তারা মা-বোনদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে দিয়ে আসত। মুক্তিবাহিনীর খবর হানাদারদের কাছে পৌঁছে দিত।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লার চান্দিনার বাড়েরা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন এলডিপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. রেদোয়ান বলেন- জামায়াতে ইসলামী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তাদের কারণে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন বন্ধ হবে না। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে শেখ হাসিনা সারা জীবন ক্ষমতার মসনদে বসে থাকতে চেয়েছিল। জনগণ তা হতে দেয়নি।

বর্তমান সরকারের সমালোচনা করে সাবেক এ প্রতিমন্ত্রী বলেন, এই সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আমরা এই সরকারকে সর্বাত্মক সাহায্য করছি; যেন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারে। এর মধ্য দিয়ে জনগণের দ্বারা নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করতে পারে।

সম্মেলনে বাড়েরা ইউনিয়ন এলডিপির সভাপতি অধ্যাপক রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা এলডিপির সভাপতি একেএম শামসুল হক মাস্টার, এলডিপির কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ।

ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি ফরহাদ হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা গণতান্ত্রিক কৃষক দল সভাপতি মোয়াজ্জেম হোসেন ভূইয়া, উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম বাবর, এলডিপি নেতা সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন কালা, পৌর গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।

সম্মেলনে বাড়েরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন কালাকে সভাপতি, আবু তাহেরকে সাধারণ সম্পাদক, দুলাল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে বাড়েরা ইউনিয়ন এলডিপির ও মো. রয়েল মিয়া রাফিকে সভাপতি, আবদুল্লাহ্ আল মামুনকে সাধারণ সম্পাদক করে বাড়েরা ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল এবং মো. ফরহাদ হোসেনকে সভাপতি, নশু মিয়াকে সাধারণ সম্পাদক করে বাড়েরা ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল এছাড়া আবু কালামকে সভাপতি, শাহিন মেম্বারকে সাধারণ সম্পাদক করে বাড়েরা ইউনিয়ন গণতান্ত্রিক কৃষক দল ও রাসেল মাহমুদকে সভাপতি, আলাউদ্দিনকে সাধারণ সম্পাদক করে বাড়েরা ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্রদল এর ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম