• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জামায়াত শুধু একটি রাজনৈতিক দল নয় বরং মানবিক সংগঠন: ড. হেলাল উদ্দিন

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫ ১২:৪২
আপডেট: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫ ১২:৪২

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর (ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী) এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন,‘জামায়াত শুধু একটি রাজনৈতিক দল নয় বরং মানবিক সংগঠন’। অন্যান্য রাজনৈতিক দলের মতো জামায়াতে ইসলামী কেবল গতানুগাতিক রাজনীতি করে না। জামায়াতে ইসলামী মানুষের কল্যাণে মানবিক দায়িত্ব পালন করে আসছে। যেখানে মানুষের দুর্ভোগ, দুর্দশা সেখানে ছুটে যায় জামায়াতে ইসলামী।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে মতিঝিল দক্ষিণ থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হেলাল উদ্দিন বলেন, নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের আবির্ভাবে হতে দেয়া যাবে না। ৫ আগস্ট পরবর্তী যারা সারাদেশে খুন, ধর্ষন, লুটপাট, সন্ত্রাসী আর চাঁদাবাজি করছে তারা এদেশে নব্য ফ্যাসিবাদ কায়েম করতে চায়। তারা নিজেদেরকে দেশের মালিক মনে করতে শুরু করেছে। চাঁদার টাকা ভাগবাটোয়ারা নিয়ে যারা নিজেরা নিজেদের ২ শতাধিক নেতাকর্মীকে খুন করেছে তাদের কাছে দেশ ও জাতি কখনো নিরাপদ নয়। তাদেরকে ভোটের মাধ্যমেই বয়কট করতে হবে।

তিনি বলেন, ঢাকা-৮ আসনে এক প্রার্থী নিজের জন্ম এখানে; বাবার জন্ম এখানে বলে মানুষের কাছে ভোট চাচ্ছে। ঐ প্রার্থীকে জনগণ অতীতে নির্বাচিত করলেও তিনি নিজের উন্নতি ছাড়া জনগণের জন্য কিছু্ই করেননি। বাপ-দাদার জন্ম এখানে বলার সাথে সাথে বাপ-দাদার পরিচয় এবং কর্ম কী ছিল সেটিও জনগণের সামনে তুলে ধরতে তিনি তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর প্রতি আহ্বান জানান।

ঢাকা-৮ আসনের জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন, যারাই ভোট চাইতে যাবে তাদের কাছ থেকে জানতে হবে অতীতে তারা জনগণের জন্য কী করেছে। কীভাবে ব্যাংকের মালিক হয়েছে কীভাবে স্কুল-কলেজসহ অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হয়েছে সেই জবাব নিয়ে আগামীতে ভোট দিতে তিনি ঢাকা-৮ আসনের ভোটারদের প্রতি আহ্বান জানান।

জামায়াতে ইসলামীর নেতৃত্বে দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব উল্লেখ করে তিনি, জামায়াতে ইসলামীকে পরীক্ষামূলক একবার নির্বাচিত করা আহ্বান জানিয়ে বলেন, জামায়াতে ইসলামীর অঙ্গীকার, জাতি পাবে নিরাপদ এক কল্যাণ রাষ্ট্র। জুলাইয়ের শহীদদের স্বপ্নের বৈষম্যহীন কল্যাণ ও মানবিক নতুন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থন দিতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল দক্ষিণ থানা আমীর মাওলানা মোতাছিম বিল্লাহ’র সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো. ইমাম হোসেনের পরিচালনায় ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে থানার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে ভয়েস অফ সিভিল রাইটস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন। পরে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা কর্তৃক কচি কাচাঁর মেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ড. হেলাল উদ্দিন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম