• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

জিলু নিহতের প্রতিবাদে, হরতালের সমর্থনে মিছিল করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবকদল

প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ১০:১৫
আপডেট: বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ১০:১৫

 

প্রেস বিজ্ঞপ্তি

গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জিলু নিহতের ঘটনায় ও হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং পিকেটিং করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

বুধবার দুপুর ২টায় সিলেট মহানগরীর রোজ ভিউ পয়েন্ট, সুবহানাঘাট পয়েন্ট ও চালিবন্দর এলাকায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও পিকেটিং করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামারের সভাপতিত্বে ও সদস্য সচিব শাকিল মুর্শেদের পরিচলানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়।

উক্ত মিছিল, সমাবেশ ও পিকেটিংয়ে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, যুগ্ম আহবায়ক দেলওয়ার হোসেন চৌধুরী, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, আব্দুর রউফ, টিটন মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল কালাম সাহেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর মিয়াসহ সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ ও সিলেট জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মী।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম