• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

জুলাই এক্সপ্রেসওয়েতে এ্যাবের বৃক্ষরোপণ

প্রকাশ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ১০:১০
আপডেট: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ১০:১০

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নির্ধারিত সংবর্ধনাস্থলে ক্ষতিগ্রস্ত গাছের পরিচর্যা ও নতুন গাছ রোপণ করেছে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এ্যাব।

রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর ৩০০ ফুট মহাসড়কের ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে’ এ্যাবের আহ্বায়ক ড. কামরুজ্জামান কায়সার ও সদস্যসচিব মো. শাহাদাত হোসেন বিপ্লবের নেতৃত্বে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে এ্যাবের যুগ্ম আহ্বায়ক প্রফেসর মো. আবুল বাশার, মো. শাহাদাত হোসেন চঞ্চল, ড. শফিকুল ইসলাম ও সদস্য ড. জামশেদ আলমসহ কৃষিবিদ নেতারা অংশগ্রহণ করেন। এ্যাবের সদস্যরা সরাসরি গাছ পরিচর্যায় অংশগ্রহণ করেন এবং নতুন গাছ রোপণ করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম