• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ঝালকাঠিতে ঈদের জামাতে প্রথমবারের মতো নারীরা

প্রকাশ: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩ ২:২৮
আপডেট: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩ ২:২৮

 

ঝালকাঠিতে ঈদের জামাতে প্রথমবারের মতো নারীরা অংশগ্রহণ করেছেন। জেলায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৭টা ৩০ মিনিটে।

মসজিদের খতিব মাওলানা গাজী মো. শহীদুল ইসলাম ইমামতি করেন। এতে তিন হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন।

একই স্থানে সকাল ৮ টায় অনুষ্ঠিত হয়েছে ২য় জামাত। প্রধান জামাতের পাশে নারীদের নামাজ আদায়ের জন্য আলাদা প্যান্ডেল করা হয়। সেখানে নামাজ আদায় করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমসহ বিভিন্ন নারীরা।

এছাড়াও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ ঈদের নামাজ আদায় করেন।

ঈদগাহ ময়দান ছাড়াও নেছারাবাদ মাদ্রাসা ময়দান, মদিনা মসজিদ, পুলিশ লাইন, উপজেলা পরিষদসহ জেলার সকল জামে মসজিদ ও ঈদগাহসহ পাঁচ শতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম