• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ঝালকাঠিতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩ ৯:২৮
আপডেট: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩ ৯:২৮

 

ঝালকাঠির নলছিটিতে তরিকুল ইসলাম সুমন (৪২) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে শহরের হাইস্কুল রোডে এ ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম সুমন শীতলপাড়া এলাকার মৃত আমজেদ হোসেনের ছেলে। তিনি যুবলীগের রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত। 

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সুমন ঘটনাস্থলের পাশে একটি চায়ের দোকানে দাঁড়িয়ে ছিলেন। এসময় কয়েকজন লোক ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপাতে শুরু করে। সুৃমন দৌঁড়ে একটি তেলের দোকানে আশ্রয় নেন। সেখানে বসে তাকে কুপিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, পূর্ব শত্রুতার জেরে সুমনকে হত্যা করা হতে পারে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার আফজুরুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম