• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ঝিনাইদহে দেড়’শ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রকাশ: শনিবার, ২৯ মার্চ, ২০২৫ ৪:০৯
আপডেট: শনিবার, ২৯ মার্চ, ২০২৫ ৪:০৯

 

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে সমাজের সুবিধাব’ঞ্চি’ত ও নিম্নআয়ের মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার বংকিরা গ্রামের ফজের বিশ্বাস ফাউন্ডেশনের সহযোগীতায় দুর্বার তারুণ্যের বংকিরা’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ উপহার বিতরণ করে। এ সময় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও ফাউন্ডেশনের চেয়ারম্যান আসিফ ইকবাল কাজল, দুর্বার তারুণ্যের বংকিরা’র উপদেষ্টা সাকিব মোহাম্মদ আল হাসান উপদেষ্টা, উপদেষ্টাআনোয়ারপাশা বিদ্যুৎ উপদেষ্টা রাজিব হায়দার সবুজসহ অন্যান্যার উপস্থিত ছিলেন। পরে এলাকার দেড়’শ পরিবারের প্রত্যেককে দেওয়া হয় চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। আয়োজকরা জানান, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। উপহার পেয়ে উপহারভোগীরাও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম