• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ২:২৪
আপডেট: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ২:২৪

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ
 
টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ
টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

 

টঙ্গীতে বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টার দিকে টঙ্গী উত্তর আউচপাড়া এলাকার লাকী স্টার অ্যাপারেলস লিমিটেড নামক পোশাক কারখানায় ঘটনাটি ঘটেছে।

এতে খাঁপাড়া-তিলারগাতী আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের আঞ্চলিক সড়ক থেকে সরিয়ে দেয়।

শ্রমিকরা জানান, কারখানাটিতে প্রায় ৯৫০ জন শ্রমিক কাজ করেন। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা না দিয়ে হঠাৎ করে গত ১৩ অক্টোবর (মঙ্গলবার) থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেন। ঘোষিত সাধারণ ছুটির মধ্যেই সোমবার সকালে শ্রমিকরা কারখানায় এসে বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা খাঁপাড়া-তিলারগাতী আঞ্চলিক সড়কে অবস্থান নেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা ও শিল্পপুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের আঞ্চলিক সড়ক থেকে সরিয়ে দিলে তারা কারখানার মূলফটকের সামনে অবস্থান নেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার কয়েকজন শ্রমিক বলেন, এখন পর্যন্ত আমরা গত সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা পাইনি। বেতন না পাওয়ায় ঘর ভাড়া এবং দোকান বাকি দিতে পারছি না। ছেলে-মেয়ে নিয়ে কষ্টে আছি।

এ বিষয়ে জানতে লাকী স্টার অ্যাপারেলস লিমিটেড কারখানার অ্যাডমিন ম্যানেজার মো. ফজলে আজিমের মোবাইল ফোনে বার বার কল করার পরও তিনি রিসিভ করেননি।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, শ্রমিকদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা না দিয়ে কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ রেখেছেন। শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে সোমবার সকালে কারখানার সামনে এসে অবস্থান নেন।

 

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম