• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

প্রকাশ: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২ ২:০১
আপডেট: শুক্রবার, ৫ আগস্ট, ২০২২ ২:০১

 

টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই টসে হেরেছিল বাংলাদেশ। ওয়ানডে সিরিজের শুরুতেও সেই টসভাগ্য সঙ্গ দিলো না সফরকারীদের। অধিনায়ক তামিম ইকবাল টসে হেরেছেন। জিম্বাবুয়ে অধিনায়ক রেজিস চাকাভা টস জিতে নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

এই ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়। লিস্ট-এ ক্রিকেটে রেকর্ড রান করে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন তিনি। টেস্ট ও টি-টোয়েন্টি খেললেও এতদিন ওয়ানডেতে সুযোগ পাননি তিনি।  বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম