• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আইসিইউতে

প্রকাশ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩ ৮:১০
আপডেট: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩ ৮:১০

 

নিউজ ডেস্ক
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, গত ৫ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপির এই বর্ষীয়ান নেতাকে। স্বাস্থ্যের অবনতি হলে গতকাল রাতে কেবিন থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

খন্দকার মোশাররফের পরিবার ও দলের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে দেশবাসীর মাধ্যমে দোয়া চেয়েছেন। বিএনপি ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন সার্বিক খোঁজখবর রাখছেন বলে জানান তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম