• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ডয়চে ভেলের প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলন করবে বিএনপি

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩ ৭:১৭
আপডেট: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩ ৭:১৭

 

জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের ৩ এপ্রিল প্রকাশিত র‌্যাবের বিষয়ে একটি প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলন করবে বিএনপি। দলটির পক্ষ থেকে প্রতিবেদনটি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা জানান।

৪ এপ্রিল (সোমবার) বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।

বিএনপির মহাসচিব উল্লেখ করেন, স্থায়ী কমিটি মনে করে, এই (ডয়চে ভেলের) ডকুমেন্টারি প্রমাণ করেছে যে, অনির্বাচিত সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে অবৈধভাবে ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চায়।

অবিলম্বে সংবিধানবিরোধী, মানবাধিকারবিরোধী অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করার জোর দাবি জানায় বিএনপি।

ফখরুল বলেন, ‘সভায় ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ক্ষয়-ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করা হয়।’

তিনি জানান, বিএনপি মনে করে, পর পর এই ধরনের অগ্নিকাণ্ডের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করার ফলেই ভয়াবহ দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর উদাসীনতা, অযোগ্যতা, দুর্নীতি ও নজরদারির অভাবের কারণে ভয়াবহ পরিণতির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম