• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

প্রকাশ: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ৪:১৪
আপডেট: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩ ৪:১৪

 

নিউজ ডেস্ক
ইসিতে আপিল শুনানির পর ক্রেডিট কার্ড খেলাপির দায়ে বাতিল হওয়া মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী।

রোববার (১০ ডিসেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (ব্যাজমেন্ট-২) আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় দিয়েছেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডলি সায়ন্তনী বলেন, আমার এলাকাবাসীসহ সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছিলেন রায় শোনার জন্য। আমার মনোনয়নপত্রের বৈধতা ঘোষণা করা হয়েছে। দেশবাসী ও এলাকাবাসী সবার কাছে আমি কৃতজ্ঞ।

নির্বাচনে নৌকার বিপক্ষে লড়াই কেমন জমবে এমন প্রশ্নের উত্তর তিনি বলেন, ইনশাল্লাহ ভালোই হবে। আমি অনেক রেসপন্স (সাড়া) পাচ্ছি। এলাকাবাসীর সঙ্গে আমার সবসময় কথা হচ্ছে। আমি আশাবাদী আমি জয়ী হবো।

ডলি সায়ন্তনী পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী। ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান তার মনোনয়ন বাতিল করেছিলেন।

পরে গত বুধবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে আগারগাঁও নির্বাচন ভবন প্রাঙ্গণে ২ নম্বর অস্থায়ী বুথে রিটার্নিং অফিসারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল জমা দেন তিনি। অবশ্য মনোনয়নপত্র ফিরে পাওয়ার জন্য এর আগেই ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধ করেছেন তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম