• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

শিক্ষাঙ্গন

ডাকসু-জাকসুর পর এবার রাকসুতেও প্রার্থী হলেন এক দম্পতি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ১১:১৭
আপডেট: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ১১:১৭

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে স্বামী-স্ত্রী হাবিবুর রহমান ও সানজিদা ইসলাম প্রার্থী হয়েছেন। ডাকসু ও জাকসুতে জয়ী দম্পতির মতো রাকসুতেও জয়ী হওয়ার ব্যাপারে তারা আশাবাদী। একসঙ্গে নির্বাচনি প্রচারণা শিক্ষার্থীদের দৃষ্টি কাড়ছে।

হাবিবুর রহমান (হাবিব) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি কেন্দ্রীয় সংসদে নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, সানজিদা ইসলাম ইসলামিক স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী। তিনি মন্নুজান হল সংসদে সাহিত্য ও বিতর্ক সম্পাদক পদে লড়ছেন।

এ ব্যাপারে সানজিদা ইসলাম বলেন, আমরা অনেক আগে থেকেই বিভিন্ন ক্লাব-সংগঠনের সঙ্গে যুক্ত আছি। সামাজিক-সাংস্কৃতিক জগতে আমাদের অবাধ বিচরণ রয়েছে। বন্ধু-বান্ধব, সিনিয়র-জুনিয়রদের অনুপ্রেরণা আমাদেরকে এ পথে অগ্রসর হতে আগ্রহী করেছে। সে জায়গা থেকে নিজেদের যোগ্যতা-অভিজ্ঞতা অনুসারে শিক্ষার্থীদের জন্য কিছু করতে পারবো এই আত্মবিশ্বাস থেকেই নির্বাচনে অংশগ্রহণ করা।

হাবিবুর রহমান বলেন, আমরা দুই জন আসলে নির্বাচনে দুই পদে প্রার্থী হচ্ছি। কারণ আমাদের দক্ষতা ও অভিজ্ঞতা দুটি ভিন্ন জায়গায়। ১৯ নম্বর ব্যালট নিয়ে কেন্দ্রীয় নির্বাহী সদস্য আমি এবং ১ নম্বর ব্যালট নিয়ে আমার স্ত্রী মন্নুজান হল সংসদে বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। আমরা গত তিন বছর ধরে ক্যাম্পাসে আছি। আগের অভিজ্ঞতা ও ক্যাম্পাস জীবনের বাস্তবতা মিলিয়ে মনে হয়েছে, এই দুটি পদে আমরা দুই জনই সেরাটা দিতে পারবো।

নির্বাচনি প্রচারণায় কোনও সংকট বা বুলিংয়ের শিকার হয়েছেন কি-না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখন পর্যন্ত আমরা বুলিংয়ের শিকার বা নেতিবাচক কিছু লক্ষ্য করিনি বরং প্রচুর অনুপ্রেরণা পাচ্ছি। ইনশাআল্লাহ আমরা জয়ী হয়ে ফিরবো।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম