• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

ডিসেম্বরে নির্বাচনের করতে নির্বাচন কমিশন প্রস্তুত: ইসি আনোয়ার

প্রকাশ: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:৩৩
আপডেট: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:৩৩

 

জনতার আওয়াজ ডেস্ক

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ার ইসলাম সরকার বলেছেন, ডিসেম্বরকে সামনে রেখেই প্রস্তুতি চলছে। ডিসেম্বরে নির্বাচন করতে আমরা প্রস্তুত আছি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে মুন্সিগঞ্জে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, ভোটার রেজিস্ট্রেশনে আশাব্যঞ্জক ছাড়া পাচ্ছি। জনগণ ভোট দিতে আগ্রহী বলেই প্রধান উপদেষ্টা কিছুটা সংস্কার হলে ডিসেম্বরে অথবা বড় সংস্কার হলে জুনে নির্বাচনের কথা বলেছেন।

ইসি আনোয়ার ইসলাম আরও বলেন, স্থানীয় নির্বাচন করতে গেলে এক বছর সময় প্রয়োজন। সেক্ষেত্রে ডিসেম্বরে জাতীয় নির্বাচন সম্ভব নয়। ডিসেম্বরে নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। আগামী ২-৩ মাসের মধ্যে আরও উন্নতি হবে।

তিনি বলেন, সংসদ নির্বাচনের আসন পুনঃবিন্যাসের জন্য বিদ্যমান আইনের সংস্কার প্রয়োজন। সেটিরও কাজ চলছে।

মতবিনিময় সভায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাতের সভাপতিত্বে পুলিশ সুপার শামসুল আলম সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম