• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

স্বাস্থ্য

ডেঙ্গুর মৃত্যুতে সেঞ্চুরি, একদিনে হাসপাতালে ভর্তি ১৬২৩

প্রকাশ: রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ৯:১৯
আপডেট: রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ৯:১৯

 

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০০ জনের মৃত্যু হলো।

এ ছাড়া, নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬২৩ জন। যা চলতি বছর একদিনে সর্বোচ্চ। 

শুক্রবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪ জুলাই সকাল ৮টা থেকে ১৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৬২৩ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১ হাজার ১৬৮ জন এবং ঢাকার বাইরের ৪৫৫ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৪৫৫ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ২৩৮ জন। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন ছয় হাজার ৬৫৬ জন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম