• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ডোনাল্ড লু’র আহ্বানকে সাধুবাদ জানিয়ে জবাব দিয়েছে বিএনপি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩ ১:৪৬
আপডেট: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩ ১:৪৬

 

সিনিয়র করেসপন্ডেন্ট

বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে সংলাপের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু’র দেওয়া চিঠির জবাব দিয়েছে বিএনপি। বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ তথ্য জানিয়েছেন।

চিঠিতে যুক্তরাষ্ট্রের সংলাপের আহ্বানকে সাধুবাদ জানিয়ে বলা হয়েছে, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সংলাপে বিএনপির আপত্তি নেই। তবে দলের মহাসচিবসহ হাজারো নেতাকর্মীকে কারাগারে রেখে সংলাপ করার মতো পরিবেশ আছে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছে দলটি।

চিঠিতে স্বাক্ষর করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চিঠির বিষয়বস্তুর বিষয়ে তিনি বলেন, চিঠিতে যুক্তরাষ্ট্রের আহ্বানকে সাধুবাদ জানানো হয়েছে।

একই সঙ্গে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে দেশে কার্যত সংলাপের কোনো পরিবেশ নেই। সংকট উত্তরণে এখন সরকারকেই আলোচনার উদ্যোগ নিতে হবে। সরকারকে পরিবেশ তৈরি করতে হবে। এ দায়িত্ব সরকারের।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম