• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

ঢাকায় এসেছেন মার্কিন সিনেটর গ্যারি পিটার্স

প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫ ১১:১২
আপডেট: সোমবার, ১৭ মার্চ, ২০২৫ ১১:১২

 

জনতার আওয়াজ ডেস্ক
দুই দিনের সফরে ঢাকায় এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর গ্যারি চার্লস পিটার্স। সোমবার (১৭ মার্চ) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিনেটর পিটার্সকে স্বাগত জানান রাষ্ট্রাচার প্রধান ও মহাপরিচালক (উত্তর আমেরিকার) জাহিদ-উল-ইসলাম। পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে এক পোস্টে জানানো হয়, মার্কিন সিনেটর গ্যারি পিটার্স আজ (সোমবার) দুই দিনের সফরে ঢাকায় আসেন। উত্তর আমেরিকার মহাপরিচালক জাহিদ-উল-ইসলাম বিমানবন্দরে তাকে স্বাগত জানান। বাংলাদেশে প্রথম সফরে সিনেটর গ্যারি পিটার্স অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ফলপ্রসূ আলোচনার জন্য উন্মুখ।

জানা গেছে, ঢাকা সফরকালে সিনেটর পিটার্স প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা ছাড়াও সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীর প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, সিনেটর পিটার্স যুক্তরাষ্ট্রের অস্ত্র ক্রয়সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান। ধারণা করা হচ্ছে, তার সফরে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হবে। এক্ষেত্রে নিরাপত্তা সরঞ্জাম বিক্রির প্রস্তাব দিতে পারে সিনেটর পিটার্স।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম