• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ঢাকায় দুপুরে বিএনপির তিন সংগঠনের ‘তারুণ্যের সমাবেশ,’ বিকেলে যুবলীগের বিক্ষোভ মিছিল

প্রকাশ: শনিবার, ২২ জুলাই, ২০২৩ ৮:২৫
আপডেট: শনিবার, ২২ জুলাই, ২০২৩ ৮:২৫

 

পাঁচটি বড় শহরে ‘তারুণ্যের সমাবেশ’ করার পর আজ শনিবার বেলা দুইটায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে শেষ সমাবেশ করবে বিএনপির তিন যুব-ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। আওয়ামী লীগ গত ডিসেম্বর থেকে বিএনপির কর্মসূচির পাল্টা কর্মসূচি পালন করছে। আজকে ঢাকায় আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি রাখা হয়নি।

তবে যুবলীগ বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করবে। আর নোয়াখালী জেলা আওয়ামী লীগ সেখানকার জেলা স্কুলমাঠে ‘উন্নয়ন ও শান্তি সমাবেশ’ করবে আজ।

বিএনপির তারুণ্যের সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সমাবেশ সফল করতে সব জেলা, মহানগর এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেবেন। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বাইরে অন্যান্য অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও অংশ নেবেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম