• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ঢাকা জেলা আ’লীগের সম্মেলন চলছে

প্রকাশ: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ ৪:৫৯
আপডেট: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ ৪:৫৯

 

ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন চলছে। শনিবার রাজধানীর আগারগাঁও শেরে বাংলা নগর পুরোনো বাণিজ্য মেলার মাঠে দুপুর ২টায় শুরু হয় এ সম্মেলন।

সম্মেলনের উদ্বোধন করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। ইতোমধ্যে তিনি সম্মেলন মাঠে উপস্থিত হয়েছেন। এতে প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দোহার, সাভার, ধামরাই, নবাবগঞ্জ ও কেরাণীগঞ্জ-এ পাঁচ উপজেলা নিয়ে গঠিত ঢাকা জেলা। সম্মেলনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছেন।

এদিকে, সম্মেলনস্থল খুলে দেয়ার পর স্রোতের মতো একের পর এক মিছিল প্রবেশ করতে থাকে পুরানো বাণিজ্য মেলার মাঠে। ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা থেকে মিছিল ও ট্রাকে করে আসেন নেতাকর্মীরা। এছাড়া অনেকে হাতি ও নৌকা নিয়েও সমাবেশস্থলে আসেন।

জেলার নেতারা বলছেন, বিএনপির বিভাগীয় সমাবেশের চেয়ে ঢাকা জেলার সম্মেলনে লোক সমাগম অনেক বেশি হবে। জবাব দেয়া হবে বিএনপির দুঃশাসনের।

তৃণমূলের প্রত্যাশা, এই সম্মেলনের মাধ্যমে গুরুত্বপূর্ণ জেলাটির আগামী তিন বছরের জন্য নেতৃত্ব নির্বাচন করা হবে এবং সম্মলেনে কেন্দ্রীয় নেতারা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন। এছাড়া সম্মেলনের মধ্যদিয়ে দক্ষ নেতৃত্ব আসবে বলেও প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।

২০১৬ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম