• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

তথ্যমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ৫:৪৯
আপডেট: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ৫:৪৯

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল।

বৃহস্পতিবার (০৪ জুন) বিকেলে সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তথ্যমন্ত্রী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম ও এর অর্থনৈতিক গুরুত্ব বিষয়ে অস্ট্রেলিয়ার হাই কমিশনারকে অবহিত করেন।

মন্ত্রী বলেন, সভ্যতার জন্য প্রযুক্তি একদিকে যেমন আশীর্বাদ, তেমনি অন্যদিকে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভুল ও অপতথ্য প্রচারের বিষয়টি উল্লেখ করেন।

তথ্যমন্ত্রী এ সময় হাইকমিশনারকে গণমাধ্যম কমিশন গঠনের বিষয়টি উল্লেখ করেন এবং এক্ষেত্রে তার সহযোগিতা কামনা করেন। তিনি গণমাধ্যম কমিশন গঠনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার লব্ধ জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন।

হাইকমিশনার এসময় তথ্যমন্ত্রীকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম