• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

তামাশার নির্বাচনকে ‘না’ বলুন : ডা: ইরান

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪ ৮:৫৮
আপডেট: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪ ৮:৫৮

 

নিউজ ডেস্ক
ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফকিরাপুল, কালর্ভাট রোড ও দৈনিক বাংলা এলাকায় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়।

এ সময় ডা: ইরান বলেন, সরকার নিজেদের রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করার জন্যই পরিকল্পিতভাবেই দেশকে গভীর সঙ্কটের মুখে ঠেলে দিয়েছে। তারা দেশকে অঘোষিতভাবে একদলীয় বাকশালী ও মাফিয়াতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত। সে ষড়যন্ত্র বাস্তবায়নের জন্যই তারা দেশে নির্বাচনের নামে ইতিহাসের নির্মম ও নিকৃষ্ট তামাশার আয়োজন করেছে। আর সে কাজে সহযোগির ভূমিকা পালন করছে কথিত নির্বাচন কমিশনের নামের ‘ইন্তিকাল কমিশন’। তাই সরকার ও ইন্তিকাল কমিশনের যুগপৎ ষড়যন্ত্র মোকাবেলায় আগামী ৭ জানুয়ারির সাজানো ও পাতানো নির্বাচনকে ‘না’ এবং সম্মিলিতভাবে ভোট বর্জন করতে হবে। তিনি নির্বাচন প্রত্যাখানকে গণআন্দোলনে রূপ দিতে দলমত নির্বিশেষে সকলকে এক প্লাটফরমে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

কর্মসূচিতে লেবার পার্টির ভাইস চেয়ারম্যান হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, অ্যাডভোকেট জোহরা খাতুন জুইঁ, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম-মহাসচিব মো: হেলাল উদ্দিন চৌধুরী, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, প্রচার সম্পাদক মো: মনির হোসেন খান, মহানগর নেতা বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, এনামুল হক, আজিজুল হক, ছাত্রমিশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মো: মিলনসহ নেতাকর্মীরা অংশ নেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম