• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৯:৩৮
আপডেট: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৯:৩৮

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
লিবিয়া থেকে আরও ১৭৩ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় মানবিক সহায়তার আওতায় তাদের প্রত্যাবাসন করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বুরাক এয়ারের ইউজেড২২২ ফ্লাইটে ঢাকায় পৌঁছান তারা।

ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ত্রিপোলি থেকে ৭৭ জন এবং মিসরাতা থেকে ৯৬ জন রয়েছেন। ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ পরিস্থিতির মুখে স্বেচ্ছায় দেশে ফেরার সিদ্ধান্ত নেন তারা। প্রত্যাবাসিতদের মধ্যে ২৯ জন শারীরিকভাবে অসুস্থ রয়েছেন।

লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের নিরাপদে ফেরাতে কাজ করছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এ লক্ষ্যে লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং সমন্বয় বজায় রেখেছে দূতাবাস। মানবিক সহায়তার মাধ্যমে এসব বাংলাদেশির নিরাপদ প্রত্যাবাসন কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম