তারেক রহমানের দৃষ্টিভঙ্গির সাথে একত্রে একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তোলাই আমাদের লক্ষ্য-“মীর হোসেন মিরু” - শীর্ষ খবর
  • আজ সন্ধ্যা ৭:১৬, বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

তারেক রহমানের দৃষ্টিভঙ্গির সাথে একত্রে একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তোলাই আমাদের লক্ষ্য-“মীর হোসেন মিরু”

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ

 

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি
জনতার আওয়াজ,লন্ডন
ছবি: প্রতিনিধি
লন্ডন সফরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক,৫৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর “মীর হোসেন মিরু”জনতার আওয়াজ উইকের বিশেষ প্রতিনিধি ইয়াসমিন আক্তারের এক বিশেষ সাক্ষাৎকারে বিএনপির এই মুখপাত্র:তাঁর উল্লেখযোগ্য বক্তব্য তুলে ধরে তিনি বলেন,

“আমাদের লক্ষ্য তারেক রহমানের দৃষ্টিভঙ্গির সাথে একত্রে একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তোলা।”

আসন্ন নির্বাচনী প্রতিযোগিতায় প্রতিদন্ধী মনে করছেন কাকে এক প্রশ্নের জবাবে তিনি জামায়াতকে “স্বাধীনতাবিরোধী শক্তি” হিসেবে বর্ণনা করে বলেন যে,জামায়াতের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে আমাদের।আমরা স্বাধীনতার ঘোষকের দল,স্বাধীনতার পক্ষের শক্তি এবং দেশ প্রেমিক হিসেবে তিনি এতে কিছুটা ক্ষোভের প্রকাশ করেন ।

ফেব্রুয়ারির নির্বাচনের নিশ্চয়তা সম্পর্কে প্রশ্ন তোলা হলে তিনি দৃঢ়ভাবে নিশ্চিত করে এবং তার দলের শক্তির উপর আস্থা প্রকাশ করে বলেন,”নেতা ও কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করব,
ইনশাআল্লাহ।”

লন্ডন সফরকালে বিএনপির এই নেতাকে চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম,
যুক্তরাজ্যের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়কারী ইকবাল এইচ সুমন এবং প্রতিষ্ঠাতা সমন্বয়কারী ইয়াসমিন আক্তার সহ অন্যান্য সদস্যবৃন্দ।বিশেষভাবে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ডক্টর সেলিম হোসেন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আকবর হোসেনকেও চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম,যুক্তরাজ্যের পক্ষ থেকে স্বাগত জানানো হয়।উক্ত ফোরামের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরিফ হোসেন,
আহসানউল্লাহ পিটু ও মোঃ সানোয়ার উল্লেখযোগ্য।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ