• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

তারেক রহমানের প্রত্যাবর্তনে নির্বাচনের গতি বেড়েছে: আলতাফ হোসেন চৌধুরী

প্রকাশ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ৪:৩৭
আপডেট: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫ ৪:৩৭

 

পটুয়াখালী প্রতিনিধি
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরে আসায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের গতি ও মাত্রা বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন হবে।

রবিবার (২৮ ডিসেম্বর) পটুয়াখালীর জেলা প্রশাসকের কার্যালয়ে পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহিদ হোসেন চৌধুরীর হাতে মনোনয়নপত্র জমা দেন।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, আজ দেশের সবস্তরের মানুষ, বিশেষ করে মা-বোনেরা আমাদের সঙ্গে রয়েছেন। এজন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, পটুয়াখালী-১ আসনে বিএনপিসহ মোট আটজন প্রার্থী রয়েছেন। দল বড় বা ছোট বিষয় নয়, প্রার্থীর পরিচিতি ও গ্রহণযোগ্যতার ওপরই ভোটের ফলাফল নির্ভর করে।

তিনি অভিযোগ করে বলেন, এই নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে এবং তা এখনো অব্যাহত রয়েছে। তবে বাংলাদেশের জনগণ জানে কীভাবে অধিকার আদায় করতে হয়।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই নির্বাচনের মাধ্যমেই দেশের প্রায় ২০ কোটি মানুষ আবারও প্রমাণ করবে কীভাবে ষড়যন্ত্র পদদলিত করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করা যায়।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন সমন্বয়কারী মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি সেনাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম