• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

তারেক রহমানের শাশুড়ি করোনায় আক্রান্ত

প্রকাশ: বুধবার, ২৭ জুলাই, ২০২২ ৩:৪০
আপডেট: বুধবার, ২৭ জুলাই, ২০২২ ৩:৪০

 

অনলাইন প্রতিবেদক
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের স্ত্রী বিশিষ্ট সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দ বানু। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার তার করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ আসে। চিকিৎসকদের পরামর্শে ধানমন্ডির বাসভবনে আইসোলেশনে আছেন তিনি। সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

৮০ বছর বয়সী বানু বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। আগের চেয়ে তার শরীর কিছুটা ভালো হলেও তিনি খাবার খেতে পারছেন না বলে জানা গেছে।

বানু একজন সমাজসেবক। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করেন সুরভী ফাউন্ডেশনের মাধ্যমে। সমাজসেবায় তিনি স্বাধীনতা পদক লাভ করেন।

সম্প্রতি বৃহত্তর সিলেটের ভয়াবহ বন্যায় সুরভী ফাউন্ডেশন বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছিলো।

স্কয়ার হাসপাতালের চিকিৎসকদের অধীনে তার চিকিৎসা চলছে। তার বড় মেয়ে শাহীনা জামান বিন্দু অসুস্থ মায়ের পাশে থেকে সেবা করছেন।

ছোট মেয়ে, তারেক রহমানের স্ত্রী ডা: জোবাইদা রহমান সার্বিক খোঁজ-খবর রাখছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বিক অবস্থার খোঁজ-খবর নিচ্ছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম