• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

‘তোমার বাবাকে চলে যেতে বলো’, শুটিংসেটে অভিষেকের উদ্দেশে বিপাশা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫ ১১:৩১
আপডেট: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫ ১১:৩১

‘তোমার বাবাকে চলে যেতে বলো’, শুটিংসেটে অভিষেকের উদ্দেশে বিপাশা
 

মডেলিং দুনিয়ায় শুরুতেই নজর কেড়েছেন বিপাশা বসু। এমনকী সেই সময় থেকেই বহু সিনেমায় অভিনয়ের প্রস্তাবও পেয়েছিলেন তিনি। একটা সময় বিনোদ খান্নাও তার ছেলে অক্ষয় খান্নার বিপরীতে নায়িকা হিসেবে চেয়েছিলেন বিপাশাকে।

যদিও সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন অভিনেত্রী। কিন্তু পরবর্তীকালে বিপাশা অবশ্য বচ্চন পরিবারের পুত্র অভিষেক বচ্চনের সঙ্গে কাজ করার সুযোগ পান। ‘আখরি মুঘল’ সিনেমায় দু’জনেই ছিলেন মুখ্য চরিত্রে।

অভিষেক বচ্চন ও বিপাশা বসু ছাড়াও ‘আখরি মুঘল’-এ ছিলেন দিলীপ কুমার। যেখানে তাদের দু’জনকেই বাবা-ছেলের জুটি হিসেবে দেখা গিয়েছিল। এই সিনেমায় দিলীপ কুমারের ছেলের ভূমিকায় অভিনয় করার সুযোগ পান অভিষেক বচ্চন। কিন্তু সেই ছবিটি অসম্পূর্ণই থেকে গিয়েছিল।বিপাশা একবার একটি সাক্ষাৎকারে সিনেমাটি প্রসঙ্গে বলেছিলেন, সেদিন ছিল আমার ‘আখরি মুঘল’ সিনেমার প্রথম শট। অভিষেক আর আমি আমাদের অভিষেকের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তখন অমিতাভ বচ্চনও সেটে হাজির ছিল।

‘আমার মনে আছে অমিতাভকে সেটে দেখে আমি একটু নার্ভাস হয়ে পড়েছিলাম। সেদিন তিনি সেটে এসেছিলেন আমাদের কাজ দেখতে। আমি অভিষেককে বলেছিলাম, তোমার বাবাকে চলে যেতো বলো। অভিষেক তো অবাক। আমাকে বলেছিল, বাবাকে আমি এই কথা বলব?’‘আখরি মুঘল’-এর জন্য বিপাশা বসুর সঙ্গে যোগাযোগ করেছিলেন জয়া বচ্চনও। ছবির পরিচালক জেপি দত্ত এবং জয়া বচ্চন বিপাশার সঙ্গে যোগাযোগ করেন। ফলে অভিনেত্রী এত বড় নামগুলোকে মুখের উপর না বলতে পারেননি। তবে বিপাশা বলেছিলেন, ‘আখরি মুঘল’ ছবিটি রিলিজ না হওয়ায় তিনি খুশি। কারণ সিনেমায় প্রত্যাশামাফিক কাজ করতে পারেননি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম