• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

দিরাইয়ে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও লিফলেট বিতরণ

প্রকাশ: শনিবার, ১২ মার্চ, ২০২২ ১১:১৮
আপডেট: শনিবার, ১২ মার্চ, ২০২২ ১১:১৮

 

দিরাই প্রতিনিধি::

তেল, গ্যাস, চাউলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে দিরাই বি এন পি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে লিফলেট বিতরণ কর্মসূচী পালন করেন তারা।

শনিবার সকালে দিরাই উপজেলা বিএনপির কার্যালয় থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি অফিসের সামনে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বি এন পি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতার বক্তব্য রাখেন। পরে দিরাই বাজারে লিফলেট বিতরণ করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম