• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

দেশের সম্ভাবনাময় এভিয়েশন ও পর্যটন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি: ফারুক খান

প্রকাশ: বুধবার, ২০ মার্চ, ২০২৪ ২:১৯
আপডেট: বুধবার, ২০ মার্চ, ২০২৪ ২:১৯

 

জনতার আওয়াজ ডেস্ক
দেশের সম্ভাবনাময় পর্যটন ও এভিয়েশন খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ জরুরি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান।

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ (আটাব) এর নতুন কমিটির প্রথম মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

মঙ্গলবার (১৯ মার্চ) রাজধানীর পুলিশ কনভেনশন হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম।

এতে সভাপতিত্ব করেন, আটাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট আবদুস সালাম আরেফ এবং সঞ্চলনায় ছিলেন আটাবের মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ।

অনুষ্ঠানে বক্তারা দেশের পর্যটন শিল্পের উন্নয়নে আটাব কে সাথে নিয়ে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আটাব সভাপতি আব্দুস সালাম আরেফ, সরকারের সাথে সহযোগিতা করে এবং সুসম্পর্ক বজায় রেখে আটাব সদস্যদের স্বার্থে নিজেদের নিয়োজিত করে দেশের এভিয়েশন ও পর্যটনখাতে উন্নয়নে আধুনিক এবং যুগোপযোগী ও স্মার্ট ব্যবস্থা করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম