দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, আগস্ট ৯, ২০২৬ ৬:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, আগস্ট ৯, ২০২৬ ৬:১৬ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৩ জন আক্রান্ত হয়েছে। রবিবার (৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৫ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৮ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গে মোট ৮৭৩ শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ৯৮৮ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে ৯৩৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৯৪২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৯ আগস্ট পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৩২০। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৭ হাজার ১১৫ জনের।
জনতার আওয়াজ/আ আ