• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

দেশে ফিরে নির্বাচনে নেতৃত্ব দেবেন তারেক রহমান: আমীর খসরু

প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫ ৬:২১
আপডেট: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫ ৬:২১

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশে ফিরে নির্বাচনে নেতৃত্ব দেবেন তিনি।

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বনানীতে হোটেল সারিনায় সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু জানান, তারেক রহমান সহসাই দেশে ফিরবেন। সব কিছু প্রস্তুত করা হচ্ছে।

তিনি দাবি করেন, তারেক রহমানই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেতৃত্ব দেবেন।

এ বিষয়ে বিএনপির এই নেতা বলেন, তিনি যেকোনো সময় ফিরবেন। যারা না আসার গুঞ্জন ছড়ায় তারা ছড়াবেই।

তিনি আরও বলেন, ডা. জুবাইদা রহমান রাজনীতিতে আসবেন কি না তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত।

খালেদা জিয়ার লন্ডন যাত্রার বিষয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ওপর নির্ভর করছে তার বিদেশ যাত্রা। চিকিৎসকদের সিদ্ধান্তই এখানে চুড়ান্ত।

আমীর খসরু আরও বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমরা অবশ্যই উদ্বিগ্ন, তবে তার অসুস্থতা আগামী নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। গণতান্ত্রিক নির্বাচন এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি লড়াই করেছেন তিনি। নির্বাচন যেন ভোটের মাধ্যমে জনগণই ঠিক করতে পারে, এটাই ছিল তাঁর মূল চাওয়া।

খুব শিগগিরই জোটের প্রার্থী চুড়ান্ত করা হবে বলেও জানান তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম