• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ধর্মীয় বিশ্বাসের কারণে নাগরিকদের মধ্যে বৈষম্য করা যাবে না

প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫ ১২:০৭
আপডেট: বুধবার, ৯ জুলাই, ২০২৫ ১২:০৭

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রধান বার্তা হচ্ছে রাষ্ট্র ও সমাজে সব ধরনের বৈষম্যের বিলোপ ঘটাতে হবে। বৈষম্যমূলক রাষ্ট্র গণতান্ত্রিক ও মানবিক নয়। যে সমাজ নিদারুণ বৈষম্যমূলক সে সমাজের মানুষও নিরাপদ নয়।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে সকল বৈষম্যের বিলোপ ঘটাতে হবে। ধর্মীয় বিশ্বাসের কারণে নাগরিকদের মধ্যে অধিকারের কোনো বৈষম্য করা যাবে না। পার্বত্য আঞ্চলিক পরিষদের বড়ুয়া সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করুন।

তিনি আরও বলেন, আমরা এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাই যেখানে রাষ্ট্র তার নাগরিকদের ধর্ম ও সাংস্কৃতিক বিশ্বাসের জন্য তাদের অধিকারের ক্ষেত্রে কোনো পার্থক্য করবে না। গণতান্ত্রিক রাষ্ট্র মানেই অসাম্প্রদায়িক রাষ্ট্র।

মঙ্গলবার (৮ জুলাই) বিকালে সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে রাঙামাটির বড়ুয়া সম্প্রদায়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব বক্তব্য দেন।

তিনি পার্বত্য তিন জেলায় আঞ্চলিক পরিষদসহ জেলা ও উপজেলা স্তরে স্থানীয় সরকারে বড়ুয়া সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করারও আহ্বান জানান। তিনি বড়ুয়া সম্প্রদায়ের ৮ দফা দাবির প্রতিও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমর্থন ব্যক্ত করেন।

মিলন বডুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য দেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, ভদন্ত অদিতানন্দ মহাথেরো, ত্রিদিব বড়ুয়া টিপু, প্রকাশ কুসুম বড়ুয়া, ধীমান বড়ুয়া, জিনপদ বড়ুয়া, শ্যামল চৌধুরী, জুয়েল বড়ুয়া, শম্ভু বড়ুয়া, অপু বড়ুয়া,দেবাশীষ বড়ুয়া, জনি বডুয়া প্রমুখ।

মতবিনিময় সভার শুরুতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম