• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

শিক্ষাঙ্গন

ধর্ষণের প্রতিবাদে ভাটারায় তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশ: রবিবার, ৯ মার্চ, ২০২৫ ৯:৩৯
আপডেট: রবিবার, ৯ মার্চ, ২০২৫ ৯:৩৯

 

ডিআইইউ প্রতিনিধি

সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং নারী-শিশুসহ সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রবিবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর ভাটারা থানার সামনে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

এসময় বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করে বিক্ষোভ সমাবেশ করেন তিনটি বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি, নারীদের নিরাপত্তা ও আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সমাজ থেকে সহিংসতা নির্মূল করার আহ্বান জানান তারা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম