• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নটর ডেম এলাকায় জামায়াত-শিবির ও পুলিশ মুখোমুখি

প্রকাশ: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ১২:১৫
আপডেট: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ১২:১৫

 

নিউজ ডেস্ক
সরকার পতনের একদফা দাবিতে রাজধানীর সড়কে মহড়া চালানোর সময় পুলিশের মুখোমুখি হয়েছে জামায়াত-শিবির কর্মীরা। নটর ডেম কলেজের আগে আরামবাগ মোড়ে তাদের আটকে দেয় পুলিশ।

শনিবার সকাল থেকে এই এলাকায় তাদের আটকে দিয়ে ব্যারিকেড দিয়েছে পুলিশ।

মতিঝিল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, জামায়াত-শিবিরের সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে কি না জানি না। তবে তাদের আরামবাগের মুখ থেকে তাদের মতিঝিল শাপলা চত্বরের দিকে যেতে দেওয়া হবে না।

এদিকে জামায়াত সূত্র সমকাল‌কে জা‌নায়, সরকা‌রের মন্ত্রী এবং পু‌লি‌শের ঊর্ধ্বতন কর্মকর্তা‌দের স‌ঙ্গে কথা হ‌য়ে‌ছে। তাদেরকে জামায়াত আশ্বস্ত ক‌রে‌ছে শান্তিপূর্ণ সমা‌বেশ হ‌বে। এর প্রেক্ষি‌তে পু‌লি‌শও জামায়াত‌কে মহাসমা‌বেশ কর‌ার মৌ‌খিক অনুম‌তি দি‌য়ে‌ছে। তবে এ বিষ‌য়ে পু‌লি‌শের কোনো বক্তব‌্য জানা যায়নি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম