• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

প্রকাশ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ২:৫৬
আপডেট: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ২:৫৬

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ জনপ্রিয় পার্টি’ (বিপিপি)। সোমবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে দলটির কমিটি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মো. বকুল হোসেন হৃদয়। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় ৩৬ দফার ভিত্তিতে ৬৪ জেলায় কমিটি নিয়ে এই দল আত্মপ্রকাশ করেছে। এ সময় তিনি কেন্দ্রীয় আহবায়ক কমিটির নাম ঘোষণা করেন। কমিটিতে ২০ জন সদস্য রয়েছে। এরমধ্যে আহ্বায়ক হয়েছেন মো. সিরাজুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক মো. বকুল হোসেন হৃদয়।

১৫ জন যুগ্ম আহ্বায়ক হলেন– মো. বকুল হোসেন হৃদয়, শাহীন থান, স্যামুয়েল দাস, মো. ফরিদুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, মো. ছাদিয়ার রহমান, মো. রেজাউল করিম, অ্যাড. তাজুল ইসলাম, আবু হাসান প্রধান, এ. এম মুনতাসীর, মো. আলাউদ্দিন, মো. রহমত আলী, এম. এ জলিল, মো. জামাল উদ্দিন রিপন, মো. মনিরুল ইসলাম। সদস্য সচিব মো. রবিউল আলম। সদস্য হলেন, খন্দকার ডেভিড লেলিন, মো. আনোয়ার হাসান খোকন, মো. আল আমিন বিশ্বাস।

বকুল হোসেন বলেন, ‘শ্রমিক জনতা এক হও, বাংলার জনতা এক হও, গণতন্ত্রকামী জনতা এক হও’– এটিই আমাদের দলের মূলনীতি।

আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ জনপ্রিয় পার্টি সর্বদাই জনগণের মতামতকে সবার সামনে উপস্থাপন করে মৌলিক অধিকার আদায়ে জন্য উপযুক্ত কর্মসূচি দেবে।

চলমান পরিস্থিতিতে প্রতিনিধিমূলক রাজনৈতিক ব্যবস্থায় বাংলাদেশ জনপ্রিয় পার্টি’র গুরুত্ব অপরিসীম উল্লেখ করে তিনি বলেন, দেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশ জনপ্রিয় পার্টির মাধ্যমেই জনগণ শাসন কাজে অংশগ্রহণ করে। বাংলাদেশ জনপ্রিয় পার্টি জনগণের ইচ্ছা ও অভিপ্রায় সরকারের নিকট তুলে ধরবে। জনপ্রতিনিধিগণ দলের মাধ্যমেই কাজ করবে, বাংলাদেশ জনপ্রিয় পার্টি জনমত গঠন, নীতি নির্ধারণ রাজনৈতিক চেতনার নেতৃত্বের বিকাশ ঘটাবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম