• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

নতুন রূপে আদিত্য রায়ের আত্মপ্রকাশ

প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫ ১২:৩১
আপডেট: শুক্রবার, ৩০ মে, ২০২৫ ১২:৩১

নতুন রূপে আদিত্য রায়ের আত্মপ্রকাশ
 

বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুরের অভিনয় ক্যারিশমায় বারবার মুগ্ধ হয়েছেন দর্শকরা। আশিকি টু থেকে কলঙ্ক, লুডো অথবা দ্য নাইট ম্যানেজার সব সিনেমাতের নিজেকে ভেঙেচুরে দর্শকদের মন জয় করেছেন। তবে এবার অভিনেতা হিসেবে নয় একদম নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছেন আদিত্য রায় কাপুর।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, আদিত্য এবার গায়ক হিসেবে দর্শকদের মাঝে ধরা দিতে চলেছেন। মেট্রো ইন দিনো ছবির জন্য তিনি প্লেব্যাক করেছেন। ফলে তিনি অভিনয়ের পর যে এবার তার গানের জাদু দিয়ে দর্শকদের মন জয় করবেন।

সম্প্রতি মেট্রো ইন দিনো ছবিটির গান জামানা লাগে রের লঞ্চে এসে এই ছবির মিউজিক কম্পোজার প্রীতম জানিয়েছেন যে আদিত্য রায় কাপুর এই ছবির জন্য গান গেয়েছেন শুধু তাই নয়, তিনি রীতিমত এদিন অভিনেতার প্রশংসা করেন তার গানের জন্য।

ছবিটির জন্য একাধিক গান গেয়েছেন আদিত্য। এই গানটির লঞ্চে এসে আদিত্য নিজেও তার মতামত জানিয়েছেন। বলেছেন আসল ছবিটি তার দারুণ পছন্দের, এই প্রজেক্টটিও খুবই বিশেষ তার কাছে।

অভিনেতার কথায়, ‘এটা আমার জন্য খুব স্পেশ্যাল। আমি আগের ছবিটির দারুণ বড় ফ্যান। ফলে এই ছবির অংশ হতে পেরে গর্বিত। অভিনেতা হিসেবে যখন গানগুলো শুট করছি যেগুলোর কথা এত সুন্দর এবং আপনাকে অভিনয় করতে হয় যে আপনি নিজেই গাইছেন সেগুলো বিষয়ে আলাদাই একটা গভীরতা এনে দেয়। আমি ১০ টা গানের জন্যই মুখিয়ে আছি। সবগুলো এখনও শোনা হয়ে ওঠেনি। কিন্তু আমি নিশ্চিত যে সবগুলোই খুব সুন্দর হবে।’

মুম্বাইয়ে জামানা লাগে গানটির লঞ্চে এসে প্রীতম বলেন, ‘এই ছবিতে আদির উপর যে গানগুলো রয়েছে সেগুলো ও নিজেই গেয়েছে। ওর গানের গলা দারুণ।’ জামানা লাগে গানটি অরিজিৎ সিং এবং শাশ্বত সিং গেয়েছেন। কম্পোজ করেছেন প্রীতম, লিখেছেন কায়সার ইউআই জাফরি এবং সন্দীপ শ্রীবাস্তব। গানের কথায় কথায় উঠে এসেছে ভালোবাসা এবং জটিল সম্পর্কের কথা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম