• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নয়াপল্টনে আতিকুল ইসলাম মতিনের প্রথম জানাজা সম্পন্ন

প্রকাশ: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩ ৩:০৭
আপডেট: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩ ৩:০৭

 

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম মতিনের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। আজ শনিবার বাদ জোহর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ জানাজা হয়।

জানাজা শেষে বিএনপির পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। এর আগে দলীয় পতাকা দিয়ে মরহুমের কফিন ঢেকে দেওয়া হয়।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে মতিনের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আজকে শোকের দিনেও বলতে হয়, গণতন্ত্র পুনরুদ্ধারে যেন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি।

আন্দোলন-সংগ্রামে মতিনের অবদান তুলে ধরে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম।

জানাজায় অংশ নেন বিএনপির নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, অ্যাডভোকেট আহমেদ আযম খান, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, হাবিব-উন-নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, রিয়াজউদ্দিন নসু, তাইফুল ইসলাম টিপু, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, আমিরুজ্জামান খান শিমুল, কৃষক দলের হাসান জাফির তুহিন, স্বেচ্ছাসেবক দলের রাজিব আহসান, ডা. জাহিদুল কবির জাহিদ, যুবদলের শফিকুল ইসলাম মিল্টন, গোলাম মাওলা শাহিন, এস এম জাহাঙ্গীর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আবদুস সাত্তার, ছাত্রদলের সাবেক নেতা জহিরুল ইসলাম বিপ্লবসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতারা।

জানাজা শেষে নয়াপল্টন থেকে দ্বিতীয় জানাজার জন্য মতিনের কফিন মোহাম্মদপুরের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

এর আগে গতকাল শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে ৫৭ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আতিকুল ইসলাম মতিন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম