• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নয়াপল্টনে রিজভীর মুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩ ৫:৪৭
আপডেট: বুধবার, ২২ মার্চ, ২০২৩ ৫:৪৭

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে নয়াপল্টনে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ মার্চ) বিকেলে এই বিক্ষোভ মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে ফের নয়াপল্টনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। মিছিল থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে মুহুমুহু স্লোগান দেওয়া হয়।

মিছিলে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি আহসান হবীব, আলমগীর হোসেন রনি, উজ্জল হোসেন , হুমায়ুন কবির, জুয়েল সাহা, রিয়াদ মাহমুদ, ছাত্রদলের সহ-সভাপতি মিলাদ উদ্দিন ভূঁইয়া, সহ-সাধারন সম্পাদক রাজ্জাকুর রহমান রাজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারন সম্পাদক সুজন মোল্লা, সহ-সভাপতি লুতফর, রাশু, আজিম, রকি, কাওসার, মাসুম,
যু্গ্ম সম্পাদক সুমন, জাফরসহ আরও অনেকে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম