• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নরসিংদীতে ট্রেন দুর্ঘটনায় নিহত মা ও শিশুপুত্রের পরিবারের পাশে এমপি সেলিনা সুলতানা

প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ১০:০৯
আপডেট: মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ১০:০৯

 

বিশেষ প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
নরসিংদী, ২ জুন ২০২৬: নরসিংদীতে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিহত মা ও তার শিশুপুত্রের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন নরসিংদী ও গাজীপুর জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশিতা।
উল্লেখ্য, গত ২৭ মে বুধবার রাতে নরসিংদী রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় জেলার শিবপুর উপজেলার কারারচর এলাকার বাসিন্দা সুজন মিয়ার স্ত্রী সাথী বেগম (২৭) এবং তাদের ১৮ মাস বয়সী শিশুপুত্র সাফওয়ান ওরফে হাসেন নিহত হন। মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
মঙ্গলবার (২ জুন) বিকেলে নিহতদের পরিবারের খোঁজখবর নিতে শিবপুরের কারারচর এলাকায় সুজন মিয়ার বাড়িতে যান সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশিতা। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের দুঃখ-কষ্টের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে গভীর সমবেদনা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।
এ সময় তিনি নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং পরিবারের প্রতি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। শোকাহত স্বজনদের সান্ত্বনা জানিয়ে তিনি বলেন, এমন হৃদয়বিদারক ক্ষতি কখনোই পূরণ হওয়ার নয়। তবে মানবিক দায়বদ্ধতা থেকে পরিবারটির পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।
পরবর্তীতে সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশিতা নিহত সাথী বেগম ও শিশু সাফওয়ানের কবর জিয়ারত করেন। তিনি তাদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ করেন এবং মহান আল্লাহর কাছে তাদের জন্য জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মো. মঞ্জুর হোসেন ঈসা, স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়রা সংসদ সদস্যের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং শোকাহত পরিবারের প্রতি তার সহমর্মিতাকে মানবিক রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত মা ও শিশুপুত্রের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপস্থিত সবাই।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম