• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

না’গঞ্জে ৪৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশ: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ ৬:৪০
আপডেট: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ ৬:৪০

 

নারায়ণগঞ্জে মাছের খাবার সরবরাহের আড়ালে পাচারের সময় ৪৩ কেজি গাঁজার একটি বড় চালানসহ জুয়েল (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার (২৭ নভেম্বর) রাতে জেলার সোনারগাঁ উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে একটি ট্রাক তল্লাশি করে গাঁজাসহ এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত জুয়েল কুমিল্লা জেলা সদরের আলেখারচর বিশ্বরোড এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। অভিযানের নেতৃত্ব দেয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ বিল্লাল হোসেন গতকাল সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মাছের খাবার সরবরাহের আড়ালে কুমিল্লা থেকে বিপুল পরিমান মাদকের চালান নিয়ে দুই টনের একটি ট্রাক (সিলেট মেট্রো ১১-১৭০৬) নারায়ণগঞ্জের উদ্দেশ্যে আসছে এমন সংবাদ পেয়ে মধ্য রাতে সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় পুলিশের চেকপোস্ট বসানো হয়। রাত ২টায় ট্রাকটি টোল প্লাজা অতিক্রম করার সময় পুলিশের চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তাকে আটক করে ট্রাকে তল্লাশি চালায়। এক পর্যায়ে ট্রাকে থাকা মাছের খাবারের অনেকগুলো বস্তার মধ্যে ছয়টি বস্তা থেকে ৪৩ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য আট লাখ ৬০ হাজার টাকা। আটককৃত মাদক ব্যবসায়ী জুয়েলের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম