• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

না’গঞ্জে ৪ থানার ওসি বদলী হলেও ঘুরে ফিরে ২ জন থেকে গেলেন

প্রকাশ: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩ ৫:৪১
আপডেট: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩ ৫:৪১

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জে একযুগে চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলী করা হয়েছে। তারা হলেন, সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা, বন্দর থানার ওসি মো: আবু বকর ছিদ্দিক, রূপগঞ্জ থানার ওসি রূপগঞ্জ থানার ওসি আবুল ফয়সল মোহাম্মদ সায়েদ ও সোনারগাঁও থানার ওসি মাহবুব হোসেন। এরমধ্যে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফাকে নারায়ণগঞ্জের বন্দর থানায় এবং বন্দর থানার ওসি আবু বকর ছিদ্দিককে সিদ্ধিরগঞ্জ থানায় বদলী করা হয়েছে।
সোনারগাঁও থানার ওসি মাহবুব আলমকে ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জ এবং আশুলিয়া থানার ওসি এস এম কামরুরুজ্জামানকে সোনারগাঁও থানায় বদলী করা হয়েছে। রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদকে আশুলিয়া থানায় এবং সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহাকে রূপগঞ্জ থানায় বদলী করা হয়েছে। তবে সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানার ওসি ঘুরে ফিরে নারায়ণগঞ্জেই থেকে গেলেন। মানে শীতলক্ষ্যা নদীর এপাড়-ওপাড়।
জেলা পুলিশের একাধিক সূত্র জানায়, এই দুই ওসি বিশেষ করে সিদ্ধিরগঞ্জ থানার চতুর ওসি বদলীর খবর আগেই পেয়েছেন। এবং বন্দরের যাওয়ার জন্য তদবীরও চালিয়েছেন। এবং সফল হয়েছেন।
প্রসঙ্গত : রূপগঞ্জ থানার ওসি আবুল ফয়সল মোহাম্মদ সায়েদ ২০২১ সালের ২২ মে যোগদান করেছিলেন।। সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা ২০২২ সালের ১১ জানুয়ারি যোগদান করেন। বন্দর থানার ওসি মো: আবু বকর ছিদ্দিক ২০২০ সালের ১৯ অক্টোবর যোগদান করেন। এবং সোনারগ্ওাঁ থানার ওসি মাহবুব আলম ২০২১ সালে যোগদান করেন।
উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একযোগে রদবদল করেছে পুলিশ সদর দপ্তর। বৃহস্পতিবার (৭ ডিসেম্বররু পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম