• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

না’ঞ্জের ফতুল্লায় ৬ ডাকাতসহ ১৬ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২ ৫:২৩
আপডেট: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২ ৫:২৩

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় অটো রিকশা থামিয়ে ডাকাতির চেষ্টার সময় ডাকাত দলের ৬ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার (২ নভেম্বর) রাতে জেলা সদরের ফতুল্লা থানার মাসদাইর খানকাহ শরীফ এর সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে ফতুল্লায় থানায় প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চৌদ্দ থেকে পনের জনের একদল ডাকাত অটো রিকশা থামিয়ে ডাকাতির চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল তাৎক্ষণিক সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সাত আটজন পালিয়ে গেলেও পুলিশের হাতে ধরা পড়ে কামাল হোসেন (৫৫), রাকিব (১৯), সাব্বির (২১), শাকিল (২৪), হারুন (৩০), ফয়সাল (১৯) নামের ছয়জন। তাদের কাছ থেকে জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত একটি খেলনা পিস্তসহ বেশ কয়েকটি ধারালো অস্ত্র। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধিন রয়েছে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান আরও জানান, একই রাতে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত নয় পলাতক আসামিসহ সাব্বির নামে এক দাগী আসামিকে গ্রেফতার করেছে। সাব্বিরের বিরুদ্ধে ইতিপূর্বে চুরি, ডাকাতি, হত্যা ও মাদকসহ এগারোটি মামলা রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম